পশু চিকিৎসায় ডেকে অপহরণ, পরে জোর করে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২২, ১৬:৪৪আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:৪৪

অসুস্থ পশু চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে এক পশু চিকিৎসককে অপহরণ করে তিন ব্যক্তি। পরে ওই চিকিৎসককে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের একটি গ্রামে।

বেগুসারাই জেলায় অপহরণের শিকার হওয়া ব্যক্তির এক স্বজন বলেন, ‘তাকে বেলা ১২টার দিকে অসুস্থ পশুকে পরীক্ষার জন্য ডাকা হয়, এরপরে ৩ ব্যক্তি তাকে অপহরণ করে। বাড়ির সবাই ভীত হয়ে পড়লে আমরা পুলিশের কাছে যাই’।

ওই ঘটনার পর পশু চিকিৎসকের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

বেগুসারাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেন, ‘(পশু চিকিৎসক) ছেলেটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা এসএইচও এবং অন্য কর্মকর্তাদের ঘটনাটি তদন্ত করতে বলেছি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

বর অপহরণ বা ‘পাকাদা বিবাহ’ বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে বেশ সাধারণ ঘটনা। এতে অবিবাহিতদের বন্দুকের মুখে রেখে বিয়ে করতে বাধ্য করা হয়। বেশিরভাগই আর্থিক ও সামাজিক নিরাপত্তা থাকা সম্ভাব্য অবিবাহিতদের কনের পরিবার অপহরণ করে এবং প্রায়ই বিয়ে করতে মারধর করে।

কয়েক বছর আগে বিহারের এক প্রকৌশলীর সঙ্গে ঘটে যাওয়া একই ধরনের ঘটনা ভারত জুড়ে সংবাদের শিরোনাম হয়। তখন বাকারো স্টিল প্ল্যান্টের জুনিয়র ম্যানেজার ২৯ বছর বয়সী বিনোদ কুমারকে মারধর করা হয় এবং পাটনার পান্ডারাক এলাকায় এক নারীকে বিয়ে করতে বাধ্য করা হয়। বর সাজানো এবং বিয়ের আচার বন্ধ করতে বিনোদ কুমারের আকুতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম