কনের পা ছুঁলেন বর, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ২০:২৬ আপডেট : ২৮ জুন ২০২২, ২০:২৯

বিয়ের অনুষ্ঠানে এক বর নতজানু হয়ে কনের পা ছুঁয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কনের পা ছোঁয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। ভারতীয় রীতিবিরোধী ভিডিওটি অনলাইনে বেশ আলোড়ন তুলেছে। প্রচলিত রীতি অনুসারে, বিয়ে পড়ানো হয়ে গেলে কনে বরের পা ছুঁয়ে থাকেন।

ইন্সটাগ্রাম ব্যবহারকারী দিতি গোরাদিয়া ভিডিওটি শেয়ার করেছেন। এতে দেখা গেছে, বর কনের পা ছোঁয়ার পর উভয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আলিঙ্গণ করছেন।

ক্যাপশনে দিতি গোরাদিয়া লিখেছেন, একটি মৌলিক স্মৃতি। আমাদের পণ্ডিতরা এটি মোটেই পছন্দ করেন না। কিন্তু অনুষ্ঠান শেষে তিনি আমার কানে কানে বলেছেন, আপনি একজন খুব ভাগ্যবান মেয়ে।

তিনি আরও লিখেছেন, সবকিছুতে সমতাবোধ আছে এমন ব্যক্তিকে বিয়ে করুন।

ভিডিওটি প্রকাশের পর চার লক্ষাধিক লাইক, কয়েক লাখ ভিউ এবং মন্তব্য এসেছে।

এক ব্যবহারকারী লিখেছেন, ইন্টারনেটে আজ যা কিছু দেখলাম সেগুলোর মধ্যে এটি সবচেয়ে আরাধ্য। বিষয়টি এমন যে, আমি কিছুটা হতাশার মধ্যে ছিলাম, যখন এটি দেখলাম তখন আমার মন ভালো হয়ে গেলো। ঈশ্বর মেয়েটির মঙ্গল করুন। আপনি নিজের জন্য একজন রত্ন খুঁজে পেয়েছেন।

কিছুটা ব্যঙ্গ করে আরেকজন লিখেছেন, পণ্ডিতদের মন খারাপ করার দরকার নাই। তারা আপনাদের সঙ্গে বসবাস করবে না।

তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, মনে হচ্ছে আমাদের প্রজন্ম সঠিক কাজ করছে। আপনাদের উভয়ের জীবনে সুখ আসুক।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত