পেট্রোলের বাড়তি দামের জন্য তাজমহলকে দায়ী করলেন আসাদউদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১৮:০০আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৮:০১

হায়দ্রাবাদ থেকে নির্বাচিত ভারতের আইনপ্রণেতা আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করে বলেছেন, শাহজাহান যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রোল লিটার প্রতি ৪০ রুপিতে বিক্রি হতো।

দেশের সব সমস্যার জন্য ক্ষমতাসীন দল মুঘল এবং মুসলমানদের দায়ী করছে অভিযোগ করে ওয়াইসি এক জনসভায় বলেন, ‘দেশের তরুণেরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়তে, ডিজেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০২ রুপি, যদিও এরসব কিছুর জন্য আওরঙ্গজেব দায়ী, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি নয়। সম্রাট আকবর বেকারত্বের জন্য দায়ী। পেট্রোল লিটার প্রতি ১০৪ রুপি, এর জন্য দায়ী তাজমহল তৈরিকারী’।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর প্রেসিডেন্ট ওয়াইসি বলেন, ‘তিনি যদি তাজমহল নির্মাণের নির্দেশ না দিতেন, তাহলে পেট্রোল আজকে ৪০ রুপিতে বিক্রি হতো। প্রধানমন্ত্রী আমি মেনে নিচ্ছি তিনি (শাহজাহান) তাজমহল ও লাল কেল্লা নির্মাণ করে ভুল করেছিলেন। তার উচিত ছিল এসব অর্থ সঞ্চয় করে রাখা এবং ২০১৪ সালে তা মোদিকে দেওয়া। সব ইস্যুতে তারা বলছে মুসলিমরা দায়ী, মুঘলরা দায়ী’।

বক্তব্যের একটি ভিডিও নিজের টুইটারে প্রকাশ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। এতে তিনি বলেন, ভারত কি কেবল মুঘলরা শাসন করেছে? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মুঘলদের দেখতে পায়। তারা এক চোখে মুঘল দেখে, অন্য চোখে পাকিস্তান’।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, মুঘল কিংবা পাকিস্তানের সঙ্গে ভারতের মুসলমানদের সম্পর্ক নেই। তিনি বলেন, ‘আমরা (মোহাম্মদ আলি) জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এবং এই বছর স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। এই দেশের ২০ কোটি মুসলিম জানে তাদের পূর্বসূরিরা জিন্নাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ভারতে থেকে গেছেন’।

তিনি আরও বলেন, ‘ভারত আমাদের প্রিয় দেশ। আমরা কখনওই ভারত ছাড়বো না। আমাদের চলে যেতে বলে যত স্লোগানই দেওয়া হোক আমাদের কিছু যায় আসে না। আমরা এখানে বাঁচবো আর এখানেই মরবো’।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম