পিএফআই-এর গোপন নথি বিহার পুলিশের হাতে

রক্তিম দাশ, কলকাতা
১৭ জুলাই ২০২২, ১৮:২৭আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৮:২৭

ভারতের বিহার পুলিশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন পপুল ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-এর একটি গোপন নথি উদ্ধার করেছে। পাটনার ফুলওয়ারি শরিফে গ্রেফতার হওয়া দুই জঙ্গির কাছ থেকে ২০৪৭ সালে ‘ইসলামিক ভারত’ তৈরি করার ভিশন ডকুমেন্ট পেয়েছে তারা বিহারের পুলিশ। গত ৭ জুলাই এই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, এই গোপন নথি থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

গোয়েন্দা সূত্র অনুসারে, এই ভিশন ডকুমেন্টে জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) তাদের প্রশিক্ষিত সদস্যদের দিয়ে তুরস্কের মতো ইসলামিক দেশগুলির সাহায্যে ভারতের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পরিকল্পনা করেছে। এতে জঙ্গি সংগঠনটি তাদের লক্ষ্য কীভাবে অর্জিত হবে তার রূপরেখা তুলে ধরা হয়েছে।

দুই জঙ্গির গ্রেফতারের বিষয়ে পাটনার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মানবজিৎ সিহ ডিলন বলেছিলেন, গ্রেফতারকৃতরা জঙ্গি কর্মকাণ্ডের জন্য তরুণদের প্রশিক্ষণ দিত। অভিযানে আমরা নিষিদ্ধ ঘোষিত পিএফআই ও সোশাল ডেমোক্র্যাটি পার্টি অব ইন্ডিয়ার পতাকা, পুস্তিকা, ২০৪৭ সালের মধ্যে ভারতে ইসলামি রাষ্ট্রে পরিণত করার নথি এবং স্পর্শকাতর নথি উদ্ধার করা হয়েছে।

বিহার পুলিশের মতে, তাদের হাতে গ্রেফতার হওয়া নিষিদ্দ সংগঠন সিমির সাবেক সদস্য জঙ্গি আতাহার পারভেজ ও সাবেক পুলিশ কর্মকর্তা মুহাম্মদ জালালউদ্দিন এই প্রচেষ্টার জন্য লাখ লাখ রুপি তহবিল সংগ্রহ করছিল।

সূত্রের খবর, পিএফআইয়ের ভিশন ডকুমেন্টে ২০৪৭ সালের মধ্যে ভারতে ইসলামি সরকার গঠনের লক্ষ্যের কথা বলা হয়েছে। এতে হিন্দুবাদী সংগঠনগুলোর মধ্যে বিভাজন তৈরির কথাও উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সংগঠনের সদস্যদের বিচার ও নির্বাহী বিভাগে প্রবেশের চেষ্টা, অর্থ সংগ্রহের জন্য বিদেশি ইসলামি দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব পদ অনুগত সদস্যদের দিয়ে পূরণ করা হবে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম