আজ ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ১০:০০আপডেট : ২৫ জুলাই ২০২২, ১০:০৬

ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন ১৫তম রাষ্ট্রপতি হিসেবে তাকে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন। এরপর নতুন রাষ্ট্রপতিকে ২১ বন্দুকের স্যালুট দেওয়া হবে। থাকবে রাষ্ট্রপতির ভাষণ।

বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন মুর্মু। তিনি ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী নারী হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি পরতে পারেন বলে শোনা যাচ্ছে।

অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যের গভর্নর, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সংসদের কেন্দ্রীয় হলে অনুষ্ঠানের পর নিজের কনভয় নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হবেন দ্রৌপদী মুর্মু। সেখানে তাকে ইন্টার সার্ভিস গার্ড অব অনার দেওয়া হবে।

/এলকে/
সম্পর্কিত
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
সর্বশেষ খবর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে