লকডাউনে প্লেনে কর্মীদের বাড়ি পাঠানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১১:৩৯আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১:৩৯

করোনাভাইরাসের মহামারির প্রথম দিকে আটকে পড়া কর্মীদের প্লেনে করে বাড়ি পাঠানো ভারতের মাশরুম চাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দিল্লির একটি মন্দিরে পাপান সিং গেহলাত নামের এই ব্যবসায়ীর মরদেহ পাওয়া যায়।

করোনাভাইরাসের মহামারির শুরুতে ২০২০ সালে ভারতে লকডাউন ঘোষণার পর চরম বিপাকে পড়েন নিজ নিজ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া অভিবাসী শ্রমিকেরা। হাজার হাজার শ্রমিক অন্য রাজ্যে আটকে পড়েন। কেউ কেউ হাজার হাজার মাইল পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

ওই সময়ে নিজের মাশরুম খামারের কর্মীদের বাড়ি পাঠাতে প্লেনের টিকেট কিনে ভারত জুড়ে নজর কাড়েন ৫৫ বছরের পাপান সিং গেহলাত।  পুলিশ জানিয়েছে, বুধবার দিল্লিতে নিজ বাড়ির সামনে অবস্থিত একটি মন্দিরের সিলিং ফ্যান থেকে ঝুলতে থাকা এই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ সেখান থেকে একটি ‘সুইসাইড নোট’ পাওয়ার কথা জানিয়েছে। ওই নোটে এই ব্যবসায়ী দাবি করেছেন অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন তিনি।

আমুদে ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন পাপান সিং গেহলাত। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হলে কর্মীদের কাজে যোগ দিতে আবারও প্লেনের টিকেট কিনে দেন তিনি।

ময়নাতদন্তের জন্য পাপান সিং গেহলাতের মরদেহ নিয়ে গেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম