মহানবী (সা.)-কে অবমাননা বিজেপি নেতার, হায়দরাবাদে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১২:২০আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:২০

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বিজেপি নেতা টি.আর. রাজা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের হায়দরাবাদে। বুধবারের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে চড়াও হয়ে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসময় কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা।

তেলেঙ্গানার বিজেপি দলীয় বিধায়ক টি.আর. রাজা সিংয়ের মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে ‘ধর্মের নামে বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগে (২৩ আগস্ট) মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। কিন্তু কয়েক ঘণ্টা পর পুলিশি হেফাজতের অনুমতি না দিয়ে জামিন দেন আদালত। এর জেরে আরও ক্ষুব্ধ অনেকে। বিভিন্ন জায়গায় রাজা সিংয়ের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন হতে দেখা গেছে।

রাজা সিংকে ইতোমধ্যে বরখাস্তও করেছে বিজেপি। একইসঙ্গে কারণ দর্শনোর নোটিশ জারি করা হয়েছে। দল থেকে জানানো হয়েছে, তিনি বিভিন্ন সময়ে দলের অবস্থান থেকে সরে ভিন্ন মত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিলেন টি. আর. রাজা সিং। গ্রেফতারের সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, তার ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরিয়ে দিয়েছে। তবে মুক্তির পর তিনি ভিডিও ক্লিপটির দ্বিতীয় অংশও আপলোড করেন।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
সর্বশেষ খবর
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে