ভারতে ২৪ ঘণ্টায় বৃষ্টি-বজ্রাঘাতে ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮

ভারতের উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টায় বজ্রাঘাত ও ভারী বৃষ্টিপাতে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। শুধু বজ্রঘাতেই প্রাণ হারিয়েছেন ১২ জন। খবর আল জাজিরার।

ভারতের ত্রাণ কমিশনার রনবীর প্রসাদ জানিয়েছেন, উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতে বাড়ি-ধসে কমপক্ষে ২৪ জন মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে গত পাঁচদিনে বজ্রাঘাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে নিজেদের কীভাবে রক্ষা করবে এ বিষয়ে নির্দেশিকা প্রদান করেছে সরকার।

জুন থেকে সেপ্টেম্বরের এই সময়টায় ভারতে বর্ষা মৌসুম। এসময় বজ্রপাতের বিষয়টি লক্ষ্য করা যায়। তবে গত কয়েক বছর ধরে বজ্রাঘাতে মৃত্যুর হার বাড়ছে ভারতে।

বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, জলাশয়ে কমে যাওয়া, দূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে। গত এক বছরে ভারতে বজ্রপাতের হার বেড়েছে ৩৪ শতাংশ। ফলে মৃত্যুও বাড়ছে। ভারতে প্রতিবছর শুধু বজ্রাঘাতেই মারা যান আড়াই হাজারের বেশি মানুষ।

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি