চীনের সঙ্গে ফের সংঘাত, যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে সম্প্রতি ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। ২০২০ সালের পর দুই দেশের মধ্যে এ ধরনের সংঘাত এটিই প্রথম। মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সেদিন তার দেশের সেনারা চীনা বাহিনীকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দিয়েছিল। আর এর জেরে ছোটখাটো যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে উভয়পক্ষেই আহতের ঘটনা ঘটেছে।

দুই দেশের মধ্যে এই সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে গত ৯ ডিসেম্বর (শুক্রবার)। এরপর ১২ ডিসেম্বর (সোমবার) রাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, তাওয়াং সেক্টরের ওই সংঘাতে কিছু ‘ছোটখাটো আঘাতের’ ঘটনা ঘটেছে। 

এদিকে মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের একজন মুখপাত্র বলেছেন, চীনা সীমান্তরক্ষীদের নিয়মিত টহল আটকে দিতে ভারতীয় সেনারা অবৈধভাবে লাইন অতিক্রম করেছে।

তিনি বলেন, ‘আমরা ভারতীয়পক্ষকে ফ্রন্টলাইনের সেনাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংযত করা এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চীনের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

ভারতের একটি প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, উভয়পক্ষের টহলরত দলগুলো সেখানকার একটি চূড়ায় পরস্পরের মুখোমুখি হয়। এ সময় সেখানে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কিছু সেনা পাথুরে পৃষ্ঠে পড়ে আহত হয়।

রাজনাথ সিং বলেছেন, এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। তবে ভারতপক্ষে গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: রয়টার্স। 

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সর্বশেষ খবর
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার