ধরা পড়লো মোদির কার্যালয়ের ভুয়া সহকারী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ২০:২৭আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২০:২৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। ভুয়া পরিচয় ব্যবহার করে কাশ্মীর পরিদর্শনে যাওয়ার পরের দিন তাকে আটক করে নিরাপত্তা কর্মকর্তারা। ৩ মার্চ তাকে গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার (১৬ মার্চ) তাকে আদালতে হাজির করার পর এই ঘটনা সামনে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভুয়া পরিচয় ব্যবহারকারী এই ব্যক্তির নাম কিরণ প্যাটেল। তার বিরুদ্ধে প্রতারণা, ছদ্মবেশ ও জালিয়াতির অভিযোগ এনেছে পুলিশ। ভুয়া পরিচয় ব্যবহার করে আর্থিক ও অন্যান্য সুবিধা আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এমনকি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টও রয়েছে। টুইটারেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মকর্তার পরিচয় ব্যবহার করেছে সে। টুইটার ও ইন্সটাগ্রাম পেজে তার আপলোড করা ছবিতে দেখা যায় কাশ্মীরে সরকারি পরিদর্শনে গেছে সে। তাকে ঘিরে রয়েছে আধাসামরিক বাহিনীর সদস্যরা।

দক্ষিণ কাশ্মীরে এক পরিদর্শনে গিয়ে সে বলেছিল সরকার তাকে সে অঞ্চলটির আপেল বাগানের ক্রেতাদের চিহ্নিত করতে পাঠিয়েছে। আরেকটি পরিদর্শনে কাশ্মীরের গুলমার্গে গিয়ে সে দাবি করে সরকার তাকে অঞ্চলটির হোটেলগুলোর অবস্থা পর্যবেক্ষণ করতে পাঠিয়েছে। প্রতিবারই বুলেটপ্রুফ গাড়িসহ সর্বোচ্চ নিরাপত্তা এবং সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকা সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তাকে। 

আদালতের নথিতে জানা গেছে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এসব কাজ করেছে কিরণ।

/এটি/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম