সেলফি তুলতে গিয়ে জলাধারে ফোন, সেচা হলো ২০ লাখ লিটার পানি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৩, ০৬:০০আপডেট : ২৯ মে ২০২৩, ০৬:০০

বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায় ভারতীয় সরকারি কর্মকর্তা রাজেশ বিশ্বাসের ফোন। আর এই ফোন তুলতে পুরো জলাধার সেচার নির্দেশ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ছত্তিশগড়ের খেরকাট্টায়।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ছত্তিশগড়ের খেরকাট্টা জলাধারের পাশে বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় রাজেশ বিশ্বাসের ফোনটি পানিতে পড়ে যায়। যার দাম প্রায় এক লাখ টাকা। মোবাইল উদ্ধারে ডুবুরিদের নির্দেশ দেন তিনি। কিন্তু তন্ন তন্ন করে খোঁজে ব্যর্থ হন তারা। ক্ষমতার বলে ৪ মিটার গভীর জলাধারের পানি সরিয়ে ফেলার নির্দেশ দেন।

২০ লাখ লিটার পানি অপসারণে সময় লেগেছে তিনদিন। পরে অচল অবস্থায় উদ্ধার করা হয় ফোনটি। যা দিয়ে প্রায় ৬০৭ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া যেতো।

এমন অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার জলসম্পদ বিভাগের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে পাম্পগুলো বন্ধের নির্দেশ দেন। তবে রাজেশ দাবি করেছেন, ফোনটিতে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য থাকায় উদ্ধারের প্রয়োজন হয়। সরকারি ক্ষমতার অপ্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওই জলধারের পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি পেয়েছিলাম।' 

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে উচ্চপর্যায়ে। কারণ বের না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ