ভারতে রেলওয়ে সেতু ধসে ১৭ শ্রমিক নিহত, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ১৪:০১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৫:৪১

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকার সেতুটি ভেঙে খাদে পরে যাওয়ায় অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক।

মিজোরাম মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে জানিয়েছেন, আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। অনেক শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। আমি খুবই মর্মাহত ও শোকাহত। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা। খবর পেয়েই উদ্ধারকাজে যারা ছুটে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

পুলিশ জানায়, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন সেতুটি।

গভীর শোক জানিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী