২২২ জন আরোহী নিয়ে মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৩, ১১:৩২আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:৩২

দুইশ জনেরও বেশি যাত্রী নিয়ে কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগো এয়ারের একটি বিমান। কিন্তু মাঝ আকাশে উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বাধ্য হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, রানওয়ে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানের ইঞ্জিন-এ ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বন্ধ হয়ে যায়। আগের দিন সোমবারও ইন্ডিগোর মাদুরাই-মুম্বাই ফ্লাইটে প্রথম ইঞ্জিনে ত্রুটির ঘটনা ঘটে।

ডিজিসিএ বিবৃতিতে জানিয়েছে, কন্ট্রোল রুম থেকে অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২:৫০ মিনিটে। পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে ২২২ আরোহী নিয়ে বিমানটি দুপুর ২:৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে।

প্লেনের ত্রুটি তাৎক্ষণিক মেরামতে সম্ভব না হওয়ায়, সন্ধ্যার দিকে অন্য বিমানে চড়ে তাদের গন্তব্যে পাঠানো হয়। বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, মুম্বাইয়ে অবতরণের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম