দিল্লিতে আটকে পড়ার ৩৬ ঘণ্টা পর কানাডার পথে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৪

আটকে পড়ার ৩৬ ঘণ্টা পর ভারতের রাজধানী দিল্লি ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার উড়োজাহাজটি ত্রুটি মেরামতের পর কানাডার উদ্দেশে উড়াল দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ৮ সেপ্টেম্বর দিল্লি সফরে আসেন ট্রুডো। কিন্তু তাকে বহনকারী উড়োজাহাজে ত্রুটি দেখা দিলে ভারতে আটকে যান তিনি।

সংবাদ সংস্থা এএনআই কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস সেক্রেটারি মোহাম্মদ হুসেনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে। এরপরই দিল্লি ছেড়ে গেছেন তিনি।

কানাডার প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ট্রুডোকে ধন্যবাদ জানান তিনি।

সামাজিক মাধ্যমে এক্স-এ মন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারি সহকর্মীদের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) বিমানবন্দরে ছিলাম আমি। জি-২০ সম্মেলনে যোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছি। তারা যেন নিরাপদে দেশে পৌঁছাতে পারে সেজন্য শুভেচ্ছা জানাই।

এর আগে সিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কানাডার বিমানবাহিনীর সিসি-১৫০ পোলারি উড়োজাহাজ ট্রুডোকে নেওয়ার জন্য রওনা হয়। কিন্তু পরবর্তীতে এটি আর ভারতের আসেনি। এর কারণ জানা যায়নি।

ট্রুডো যে বিমানটি ব্যবহার করেন, এটির বয়স ৩৬ বছর। আগেও সমস্যা দেখা দিয়েছিল। ২০১৬ সালের অক্টোবরে বেলজিয়ামে যাত্রা করার আধাঘণ্টা পর অটোয়াতে ফিরে আসে বিমানটি। ২০১৯ সালের ডিসেম্বরে লন্ডনে ট্রুডো ন্যাটো শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন। তখনও সমস্যা দেখা দেয় বিমানে।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান
সর্বশেষ খবর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী