বাংলাদেশ সীমান্তে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করলো বিএসএফ

রক্তিম দাশ, কলকাতা
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার সিতাইয়ের বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে আরও এক হাজারের বেশি শক্তিবর্ধক ক্যাপসুলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রবিবার রাতে দিনহাটার সিতাই সীমান্তের বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা খামার সিতাই সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে ফেনসিডিল ও ক্যাপসুলসহ আটক করে। এটি বিএসএফের একটি বড় সাফল্য বলে দাবি করা হয়েছে। 

সোমবার ওই ব্যক্তিকে সিতাই থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ওই ব্যক্তির নাম এনামুল মিয়া। তার বাড়ি সিতাই থানার অন্তর্গত সীমান্তের খামার সিতাই এলাকায়।

বিএসএফের কাছে খবর ছিল,  দীর্ঘদিন ধরে এনামুল পাচারের সঙ্গে যুক্ত। অভিযানে নেমে তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্যসহ তাকে আটক করা হয়। ৩৭০ বোতল ফেনসিডিল এবং ১১০৪ টি ট্যাবলেট উদ্ধার হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার রুপি।

সীমান্তে পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

সিতাই থানার পুলিশের এক কর্মকর্তা জানান, ফেনসিডিল এবং বেশ কিছু ক্যাপসুলসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ক্যাপসুলের মূল্য কয়েক হাজার রুপি।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের