অডি গাড়ি চালিয়ে রাস্তায় লাল শাক বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৮:০৩

ভারতের কেরালায় রাস্তার পাশে একজন বিক্রেতার সবজি বিক্রির দৃশ্য সাধারণ মানুষের নজর কেড়েছে। এমন হওয়াটাই স্বাভাবিক; কারণ তিনি লাল শাক বিক্রি করতে বিলাসবহুল ‘অডি’ গাড়িতে চড়ে এসেছেন।

জানা গেছে, সুজিত নামের ওই কৃষক এলাকায় বেশ জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়াতে একটি প্রোফাইলও রয়েছে। যেখানে তিনি তার কৃষিকাজ সম্পর্কিত নানান ভিডিও শেয়ার করে থাকেন।

ভিডিওতে দেখা যায়, ‘অডি এ৪’ বিলাসবহুল গাড়ি থেকে নেমে রাস্তার পাশে সবজি বিক্রি করছেন সুজিত। গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৫৮ লাখ ৪৫ হাজার টাকা।

‘অডি যখন শাক বিক্রি করে’ এই শিরোনামে ভিডিওটি শেয়ার করেন সুজিত। তারপর একটি মাদুর বিছিয়ে লাল শাকগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখে।

সবজি বিক্রি শেষে গুছিয়ে বিলাসবহুল সেডানের কাছে যায় সুজিত। গাড়ি থেকে লুঙ্গি বের করেন এবং লুঙ্গি পরে গাড়ি চালিয়ে ফিরে যান তিনি।

কয়েকদিন আগেই এই ভিডিও শেয়ার করেন সুজিত। ভিডিওটি ৪ লাখ ৪৬ হাজারের বেশি লাইক এবং ৮০ লাখ ভিউ হয়েছে। তার এমন কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, কৃষি বোঝে এমন যুবকদের জন্য মহান অনুপ্রেরণা। আরেকজন বলেছেন, ‘পালং শাক থেকে অডি’

তৃতীয় একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘বলার ভাষা নেই’ আপনি একজন ভালো রোল মডেল। অন্য একজন মন্তব্য করেছেন, ‘এটাই অনুপ্রেরণা’

কেরালার কৃষকদের মধ্যে কৃষি সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য সুজিতের বেশ পরিচিত। তার ইনস্টাগ্রামে দুই লাখ তিন হাজারের বেশি ফলোয়ার রয়েছে। 

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?