যৌথ উদ্যোগে অস্ত্র উৎপাদনের আলোচনায় ভারত-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩, ১৪:০৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:০৬

ভারতীয় বিমানবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে যৌথ উদ্যোগে আকাশ প্রতিরক্ষা অস্ত্র তৈরি করবে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার এ বিষয়ে নিশ্চিত করেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

রাশিয়ার অস্ত্র রফতানিকারী প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্টের সঙ্গে ভারতের আকাশ প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা হয়েছে, যা ভারতের বিমানবহরে ব্যবহৃত হবে। এ বিষয়ে নিশ্চিত করেছে রোসোবোরোনেক্সপোর্টের জেনারেল ডিরেক্টর আলেকজান্ডার মিখিওয়েভ। 

তবে ঠিক কখন থেকে এই উৎপাদন শুরু হবে বা ভারতের কোন কোম্পানি এর সঙ্গে কাজ করবে বা সে বিষয়ে কোন চুক্তি হয়েছে কিনা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। 

ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্যমতে, ২০২২ সালে রাশিয়ার বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থান সবার ওপরে। গত বছর রাশিয়া থেকে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির পরিমাণ ছিল ৪৫ শতাংশ।

এদিকে মিখিওয়েভ বলছেন, এর আগে রোসোবোরোনেক্সপোর্ট ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এসইউ৩০এমকেআই যুদ্ধবিমান, ট্যাংক, সাঁজোয়া যানসহ বিভিন্ন যুদ্ধযান সরবরাহ করেছে। 
উল্লেখ্য, ভারত ও রাশিয়া চলতি বছরের শুরুতে একে-২০৩ কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের উৎপাদন শুরু করেছে। 

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান