দার্জিলিংয়ে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার খবর ভিত্তিহীন

রক্তিম দাশ,কলকাতা
২৪ নভেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২৩:২৮

পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিং পাহাড়ের হোটেলে বাংলাদেশিদের রুম ভাড়া না দেওয়ার গুজব ছড়িয়েছে। জানা গেছে, বিশ্বকাপে ভারতের হারে বাংলাদেশি সমর্থকদের উল্লাস থেকে দার্জিলিংয়ের কোনও এক হোটেল ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিদের রুম না দেওয়ার কথা পোস্ট করেছিলেন। সেই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ায় পাহাড়ে  ঘুরতে আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যে।

এই বিষয়ে দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় কুমার খান্না বলেন, এই মুহূর্তে পাহাড়ে প্রচুর বাংলাদেশি পর্যটক রয়েছেন। বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার কোনও কারণ থাকতে পারে না।

বিজয় কুমার খান্না আরও বলেন, খেলার পর কোন বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন সেটির সঙ্গে হোটেল ভাড়া না দেওয়ার কোনও সম্পর্ক নেই। আর অ্যাসোসিয়েশনগতভাবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, পাহাড়ের কোনও এক হোটেল মালিক বাংলাদেশিদের ঘর না দেওয়ার সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, তবে সেটি তার বিষয়। সেখানে হস্তক্ষেপ করবে না হোটেল মালিক সংগঠন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী