ভেঙে গেছে যন্ত্র, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের  উদ্ধারে নামছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৪:১১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৪:১৮

ভারতের উত্তরাখণ্ডের নির্মাণাধীন একটি সুড়ঙ্গে ১৫দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। চেষ্টার কোন ত্রুটি না রাখলেও বারবার তাদের উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। শুক্রবার উদ্ধার কাজে ব্যবহৃত হওয়া যুক্তরাষ্ট্রের অগার মেশিনের ব্লেড ভেঙ্গে যাওয়ার পর শ্রমিকদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। এখন হাত দিয়ে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ। এ খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। 

শুক্রবার উদ্ধারকাজ চলাকালে মাটির নিচের লোহার কাঠামোর সাথে লেগে ড্রিল মেশিন ভেঙ্গে যায়। পরে সেই মেশিনের ব্লেড তুলে ফেলা হয়। ৬০০ মিটারের মধ্যে ১০ মিটার বাকি থাকা অবস্থায় সুড়ঙ্গের খোড়ার কাজ ওইদিন আটকে যায়। এ নিয়ে সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেন, এই যন্ত্রটি পুরোপুরি ভেঙে গেছে। এ কারণে চারবার আমরা খননকাজে ব্যর্থ হয়েছি। এখন আর এই মেশিন দরকার নেই।

মেশিন ভেঙ্গে যাওয়ার পর থেকেই উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে ২০ জন শ্রমিককে উদ্ধারের কাজ দেওয়া হয়েছে। প্রথমে ২১ জন শ্রমিক সুড়ঙ্গের সামনে থেকে খনন শুরু করে। ধ্বংসস্তূপ খুঁড়ে তারমধ্যে পাইপ ঢোকানোর পরিকল্পনা ছিল সেসময় যার মধ্যে দিয়ে শ্রমিকদের বের করা হবে।

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন বলেন, এই অপারেশনে অনেক সময় লাগতে পারে। আমরা কোন টাইমলাইন দিতে পারছি না। 

উত্তরাখণ্ডের স্থানীয় প্রশাসন বলছে, যন্ত্রের মাধ্যমে যাচাই করে দেখা গিয়েছে, পরবর্তী পাঁচ মিটারের মধ্যে আর কোনও ধাতব বাধা নেই। ফলে রবিবার থেকে নির্বিঘ্নেই কাজ এগোবে বলে আশা করা হচ্ছে।

আটকে পড়া শ্রমিকদের সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে। খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ, খাবার, পানি পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবাই সুস্থ আছেন। 

 

/এসএসএস/
সম্পর্কিত
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
সর্বশেষ খবর
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’