এবার মিগজাউমের প্রভাব চেন্নাইয়ে, ট্রেন ও উড়োজাহাজ চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৮

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও পদচুরিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবারের রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে অঞ্চলটিতে সব ধরণের ট্রেন ও উড়োজাহাজ চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও অফিস-আদালত। এ খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

চেন্নাই এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোতে রবিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত তামিলনাড়ুর মীনামবাক্কামে ১৯৬ মিলিমিটার এবং নুঙ্গামবাক্কামে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চেন্নাইয়ের বেশিরভাগ এলাকা নিচু হওয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। সব স্কুল,কলেজ, সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসরকারি অফিসগুলোতে বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আঘাত হানবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় জেলাগুলোতে প্রায় ৫ হাজার ত্রাণ কেন্দ্র স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রবিবার রাতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, রাষ্ট্র ঘূর্ণিঝড় মিউজমের মোকাবিলায় প্রস্তুত। মন্ত্রী এবং কর্মকর্তারা মাঠে রয়েছেন। জনসাধারণকে অবশ্যই প্রদত্ত নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে হবে। তিনি আরও বলেন, আমি জনসাধারণকে আরও অনুরোধ করছি  ঝড়ের প্রভাব না কমা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়।

নিরাপত্তাজনিত কারণে চেন্নাইয়ের ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

চেন্নাই ছাড়াও ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম এবং কুড্ডালো তিরুভাল্লুতে প্রবল বর্ষণ শুরু হয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের