পুরোহিতকে গুলি করে হত্যার ঘটনায় বিহারে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪

ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় এক হিন্দু পুরোহিতকে গুলি করে হত্যা ও চোখ উপড়ে ফেলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) এই হত্যার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা বলেছেন, জঙ্গলের ভেতর থেকে শনিবার সন্ধ্যায় নিহত যাজকের দেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

৩২ বছর বয়সী মনোজ কুমার সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সর্বশেষ তাকে ওই দিন মধ্যরাতে দানাপুর গ্রামের শিব মন্দির থেকে চলে যেতে দেখা গিয়েছিল। মনোজের ভাই অশোক ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর একজন সাবেক কর্মী।

মনোজের মরদেহ উদ্ধারের গ্রামটিতে সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা একটি জাতীয় মহাসড়ক অবরোধ করেন এবং পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়েন। পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

মঙ্গলবার মনোজের পরিবার নিখোঁজের অভিযোগ করেছিল। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

গোপালগঞ্জের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা প্রাঞ্জল বলেছেন, গ্রামটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেছেন, সন্দেহভাজনদের গ্রেফতারে তদন্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী