চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিলো ভারতের ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

ভারতীয় রেলওয়ের একটি মালবাহী ট্রেন চালক ছাড়াই ৭০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চালক ছাড়া ট্রেনটি এতোটা পথ কীভাবে পাড়ি দিল তা তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ভারতের জম্মু-কাশ্মীরের কাথুয়া রেলস্টেশন থেকে মালবাহী ট্রেনটি চালক ছাড়াই পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুরে এসে পৌঁছায়।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা ২৫ থেকে রাত ৯ টার মধ্যে এ ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে চালকবিহীন ট্রেন চলার এই ঘটনাটি সবাইকে অবাক করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, নুড়িপাথরবোঝাই ৫৩ বগির মালবাহী ট্রেনটি দ্রুতগতিতে কোথাও না থেমে একের পর এক স্টেশন পেড়িয়ে যাচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে থাকা মানুষের মধ্যে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, কাঠুয়ায় ট্রেনের চালক ও তার সহকারী নেমে যাওয়ার পরও এটি চলতে থাকে। ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলে এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করতে সক্ষম হয়। খবর পেয়ে ওই পথে অন্য ট্রেনের চলাচল ও রেলক্রসিং বন্ধ করে দেয়া হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের ওপর কাঠের ব্লক ফেলে দ্রুতগতির ট্রেনটির গতি কমিয়ে ফেলা হয়। গতি কমে আসলে এক পর্যায়ে ট্রেনটিকে থামানো হয়।

ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর কখনোই না ঘটে, সেটা নিশ্চিত করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম