পশ্চিমবঙ্গে লোকসভা আসনে তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপির

রক্তিম দাশ, কলকাতা
০৩ মার্চ ২০২৪, ১৭:৫৩আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৭:৫৩

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা তার অঙ্গসংগঠন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২০১৯ সালের মতো জিতবে নাকি এর সম্ভাবনাকে ম্লান করে দেবে তৃণমূল? এই বির্তকের মধ্যেই ভবিষ্যদ্বাণী করেছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স। ৫-২৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রে জনমত সমীক্ষা করেছে এই সংবাদমাধ্যমটি।

সিএনএক্সের সমীক্ষায় দেখা গেছে, গতবারের থেকে ২টি লোকসভা আসন বেশি পেয়ে তৃণমূলকে টক্কর দিতে পারে বিজেপি। এই সমীক্ষার ফল অনুসারে পশ্চিমবঙ্গে তৃণমূল ২১, বিজেপি ২০ ও কংগ্রেস একটি আসন পেতে পারে।

জনমত সমীক্ষা অনুযায়ী, এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে থেকে ৪৪.৫ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপি পেতে পারে ৪৩ শতাংশ ভোট। অপরদিকে বামেদের ঝুলিতে এবার যেতে পারে ৫.৬৮ শতাংশ ভোট। আর কংগ্রেস এবারে পেতে পারে ৩.৬২ শতাংশ ভোট।

এই সমীক্ষা অনুযায়ী, গতবারের থেকে এবার তৃণমূলের ভোটের হার বাড়ছে প্রায় ১ শতাংশ আর বিজেপির ভোট বাড়ছে প্রায় ২.৩ শতাংশ। আর বাম-কংগ্রেসের ভোট কমছে প্রায় ২ শতাংশ।

সমীক্ষায় দেখা গেছে, উত্তরবঙ্গে আটটি আসন রয়েছে। এরমধ্যে বিজেপি ৬টি এবং তৃণমূল কংগ্রেস ২টি আসন জিততে পারে। দক্ষিণ-পূর্ববঙ্গে ১২টি আসন রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস ৮টি, বিজেপি ৩টি এবং কংগ্রেস ১টি আসন জিততে পারে।

এ দিকে বৃহত্তর কলকাতায় ৫টি আসন রয়েছে। এখানে, তৃণমূল কংগ্রেস ৪টি আসন এবং বিজেপি ১টি আসন জিততে পারে। দক্ষিণ পশ্চিমবঙ্গে ১৭টি আসন রয়েছে। সেখানে বিজেপি ১০টি এবং তৃণমূল কংগ্রেস ৭টি আসন জিততে পারে।

রাজনৈতিক বিশ্লেষকের মতে, এই ভোটের পূর্বাভাসে এটা স্পষ্ট, উত্তরবঙ্গে বিজেপি তার আধিপত্য ২০১৯ সালের মতো এবারও দক্ষিণবঙ্গের শাসকদলকে টক্কর দিতে পারে। কৃষ্ণনগর ও দমদমের মতো দুইটি পুরানো আসনও তারা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে।

পাশাপাশি বাংলার গ্রামাঞ্চলে বিজেপির আধিপত্যও তৃণমূলের থেকে অনেকটাই বেড়েছে। বিশেষ করে মতুয়া ও উদ্বাস্তু অঞ্চলগুলোতে ২০২১ সালে বিধানসভার হারের পর এবার তারা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসকদলের দুর্নীতির, রামমন্দির বিষয়টি গেরুয়া শিবিরে প্রভাব ফেলতে পারে।

অপরদিকে, তৃণমূলের পিছিয়ে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আর বামেরা আরও রক্তশূন্য হয়ে বাংলার রাজনীতি থেকে মুছে যাচ্ছে। কংগ্রেস একটা আসন পেয়ে কোনও রকমে নিজের অস্তিত্ব জানান দিতে পারবে!

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ