ভারতে লোকসভা ভোটের তারিখ ঘোষণা, চলবে ৪৭ দিন ধরে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১৮:০০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৮:০০

ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে আগামী ১৯ এপ্রিল থেকে। শনিবার (১৬ মার্চ) দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার এ তারিখ ঘোষণা করেন। সাত ধাপে ১ জুন পর্যন্ত মোট ৪৭ দিন ধরে চলবে ভোটগ্রহণ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ৫৪৩টি আসন বিশিষ্ট লোকসভা নির্বাচনে ভোট দেবেন অন্তত ৯৭ কোটি মানুষ। লোকসভা নির্বাচনের পাশাপাশি সিকিম, ওডিশা, অরুণাচল ও অন্ধ্র প্রদেশে বিধানসভা নির্বাচনও হবে বলে জানিয়েছে সিইসি রাজিব কুমার। এক সংবাদ সম্মেলনে সিইসি জানান, ৮৫ বছরের বেশি ভোটারদের বাড়ি থেকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।

প্রথম দফায় সিকিম ও অরুণাচল প্রদেশে ১৯ এপ্রিল ওডিশা ও অন্ধ্র প্রদেশে ১৩ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও তামিলনাড়ুসহ ২৬টি রাজ্যে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশেও সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এক দশক পরেও বিধানসভা নির্বাচন হচ্ছে না জম্মু ও কাশ্মীরে। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।  

আগামী ১৬ জুন বর্তমান ১৭তম লোকসভার মেয়াদ শেষ হবে। চার রাজ্যের বিধানসভার মেয়াদও শেষ হবে জুনে। তাই ভারতের সংবিধান অনুযায়ী, তার আগেই লোকসভার নতুন সদস্য নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। 

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম