নারী কর্মীদের মাসিকজনিত ছুটি দেবে সিকিম হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৪, ১৮:২০আপডেট : ২৮ মে ২০২৪, ১৮:২০

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ভারতের সিকিম রাজ্যের হাইকোর্ট এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছে। সোমবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে আদালতের নারী কর্মীদের প্রতি মাসে দুই থেকে তিন দিন মাসিকজনিত ছুটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দার এই ছুটির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুসারে, হাইকোর্টে কর্মরত নারীরা আদালতের চিকিৎসা কর্মকর্তার সঙ্গে আলোচনার পর তার সুপারিশের ভিত্তিতে এই ছুটি নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ হলো, মাসিকজনিত এই ছুটি নারী কর্মীদের নিয়মিত ছুটির হিসাবে অন্তর্ভুক্ত হবে না।

এই উদ্যোগটি কর্মক্ষেত্রে নারীদের মাসিক স্বাস্থ্য ও কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতি বছর ২৮ মে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। দিবসটি পালনের উদ্দেশ্য হলো, মাসিক নিয়ে নীরবতা ভাঙা এবং এর স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।

সিকিম হাইকোর্টের সিদ্ধান্ত দিবসটির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দিনটিতে মাসিকের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি