মোদির নতুন মন্ত্রিসভায় নীতীশ-নাইডুর অবস্থান কেমন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৪, ১৭:১৬আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭:১৬

ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আর মোদির এই নতুন মন্ত্রিসভায় ২টি মন্ত্রণালয় পাচ্ছে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। শনিবার (৮ জুন) মন্ত্রিসভা বণ্টনে এনডিএ’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে শপথ নেবেন তিনি। তার আগেই মোদির নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে শনিবার দিনভর দেনদরবার চলছে শরিক দলগুলোর মধ্যে। নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে এরই মধ্যে জেডিইউ’র দুই জ্যেষ্ঠ নেতা লাল্লন সিং ও রাম নাথ ঠাকুরের নাম প্রস্তাব করা হয়েছে দলের পক্ষ থেকে। তবে তারা কোন কোন মন্ত্রণালয় পেতে যাচ্ছে তা এখনও জানা যায়নি।

লোকসভা ভোটে লাল্লন সিং বিহারের মুঙ্গের থেকে নির্বাচিত হয়েছেন। আর রাম নাথ ঠাকুর রাজ্যসভার বিধায়ক। তিনি শ্রী ঠাকুর ভারতরত্ন প্রাপ্ত কর্পুরী ঠাকুরের পুত্র।

সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয়ই চেয়েছিল জেডিইউ। লোকসভা নির্বাচনে ১২টি আসন জিতেছে তারা। আরেক গুরুত্বপূর্ণ মিত্র চন্দ্রবাবু নাইডুর টিডিপি দুইটি কেন্ত্রীয় মন্ত্রী, দুইটি প্রতিমন্ত্রী ও একটি স্পিকারের পদ চেয়েছিল। তবে তারা একজন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার পদ পেতে পারে। পূর্ণ মন্ত্রী হিসেবে এরই মধ্যে দলের নেতা কিনজারাপু রামমোহন নাইডুর নাম শোনা যাচ্ছে। ৩৭ বছর বয়সী রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে যুক্ত হন। বাবা কিনজারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পরই রাজনীতিতে আসেন তিনি।

২০১৪ এবং ২০১৯-এর মতো এবার একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। দলটি পেয়েছে ২৪০টি আসন। সরকার গঠনে প্রয়োজন ২৭২টি আসন। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কেন্দ্রে সরকার গঠনে মূল কিং মেকার হয়ে ওঠে নীতীশ কুমারের জেডিইই ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এই দল দুটি যথাক্রমে ১২ ও ১৬টি আসন পেয়েছে। দল দুটি বেঁকে বসলে চাপে পড়ে যাবেন মোদি। তারা যাতে জোট ছেড়ে বেরিয়ে না যায়, তা নিয়ে তাই তৎপর বিজেপি।

/এস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ