স্মৃতি ইরানিকে পদত্যাগ করতে বললেন কানহাইয়া

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ২০:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:০৪

সাংবাদিকদের সাথে কথা বলছেন কানহাইয়া কুমার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার ভারতের কেন্দ্রীয় মানবসম্পদমন্ত্রী স্মৃতি ইরানিকে পদত্যাগ করতে বলেছেন। মঙ্গলবার ‘রোড ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক এক প্রতিবাদ মিছিলের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পাঁচ দফা দাবিতে ওই ‘আজাদি’ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কথিত ‘রাষ্ট্রদ্রোহে’ অভিযুক্ত কানহাইয়া। প্রতিবাদ মিছিলের পাঁচ দফা দাবির মধ্যে একটি স্মৃতি ইরানির পদত্যাগ।  এ সম্পর্কে কানহাইয়া বলেন, ‘আমরা স্মৃতি ইরানির পদত্যাগ চাই। সেই সঙ্গে সিডিশন আইন বাতিল, জেলে আটক দুই শিক্ষার্থীর মুক্তি, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ না করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিবর্ণ রাজনীতি বন্ধে আইন করার দাবি জানাচ্ছি।’
প্রতিবাদ মিছিলটি মান্ডি হাউজ থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রদক্ষিণ করার কথা জানা গেছে।
জেএনইউ থেকে বহিষ্কারের বিষয়ে কানহাইয়া বলেন, ‘আমি একটি শো-কজ নোটিস পেয়েছি, কিন্তু তাতে বহিষ্কারের বিষয়ে কিছু বলা হয়নি।’
এর আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠান আয়োজনের জন্য কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে। তবে শেষ পর্যন্ত ওই সুপারিশ কার্যকর হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন উপাচার্য এম জগদীশ কুমার ও চিফ প্রোক্টর এ ডিমরি।

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক