বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ২০:৫২আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২০:৫৪

বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় অঞ্চল দিয়ে নৌ পথে পণ্য পরিবহন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে। গত বছরের জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় চট্টগ্রাম থেকে ভারতের কৃষ্ণপত্তম যাবে বাংলাদেশের একটি জাহাজ। চুক্তি অনুযায়ী দু’দেশের সাতটি করে নৌ ও সমুদ্রবন্দরে জাহাজ চলাচল করবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

ব্যবসায়ীরা মনে করেন, ভারতের সঙ্গে নৌ চলাচল শুরুর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত।  বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফজলুল হক বলেন, কটন আমদানির ক্ষেত্রে অনেক অর্থ ও সময় সাশ্রয় হবে। আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা শ্রীলংকা হয়ে পণ্য আমদানি করতে হতো। ভারতের সঙ্গে নৌ পরিবহন শুরু হওয়ার ফলে এখন আর এটা প্রয়োজন হবে না।

ভারতের সঙ্গে নৌ পথ্যে পরিবহনের পর্যাপ্ত সুফল নিতে বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে চুক্তি সম্পাদন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত বেসরকারি খাতের প্রতিনিধি শেখ মাহফুজ হামিদ জানান, এ বছর জুনের মধ্যে দশটি জাহাজ প্রস্তুত হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে আরও অন্তত দশটি জাহাজ আসবে।

তিনি বলেন, বাংলাদেশের জাহাজগুলো তুলনামূলকভাবে বেশি লাভবান হবে। তৈরি পোশাকের মতো পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক উপকৃত হবে।

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম