ত্রিপুরায় শিশু সন্তানসহ বাংলাদেশি দম্পতি আটকের দাবি

রক্তিম দাশ, কলকাতা
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে শিশু সন্তানসহ এক বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে দেশটির রেলওয়ে পুলিশ। এসময় ভারতীয় একজনকে আটক করা হয় বলেও জানিয়েছে সংস্থাটি। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলা রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরাফাত হোসাইন ও জিনাত আরা দম্পতি এবং তাদের দুই বছরের ছেলে। তারা ঢাকার বাসিন্দা। এছাড়াও আটক ভারতীয় দালালের নাম শচীন কুমার (২২)। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে বাংলাদেশি নাগরিক অন্য রাজ্যের উদ্দেশে রওনা দেবেন। সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালায় জিআরপি, বিএসএফ এবং আরপিএফ। সেসময় পুলিশ সন্দেহভাজন তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দম্পতি ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে রেলওয়ে পুলিশ।

/ইউএস/
সম্পর্কিত
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন