ভারতে কাউকে 'মিয়ান-তিয়ান', 'পাকিস্তানি' বলা অপরাধ নয়

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৫, ১৪:৪৮আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪:৪৮

ভারতের সুপ্রিম কোর্ট বলেছে,কাউকে 'মিয়ান-তিয়ান' বা 'পাকিস্তানি' বলা অশোভন হতে পারে। তবে এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো অপরাধ নয়। মঙ্গলবার (৪ মার্চ)বিচারপতি বিভি নাগরত্ন ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই মন্তব্য করেছেন।  এসময় একজন সরকারি কর্মচারীকে ‘পাকিস্তানি’ বলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দেয় আদালত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এই অভিযোগটি ঝাড়খণ্ডের এক উর্দু অনুবাদক ও অস্থায়ী কেরানি দায়ের করেছিলেন। অভিযোগকারী জানান, তিনি যখন তথ্যের অধিকার (আরটিআই) আবেদনের বিষয়ে তথ্য সরবরাহ করতে অভিযুক্তের কাছে যান, তখন অভিযুক্ত ব্যক্তি ধর্মীয় প্রসঙ্গ টেনে তাকে গালি দেন এবং তার সরকারি দায়িত্ব পালনে বাধা দেন।

এর ফলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৫০৪ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান) এবং ৩৫৩ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য হামলা বা বলপ্রয়োগ) ধারায় এফআইআর দায়ের করা হয়।

তবে ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশ প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট জানায়, ‘অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারীকে 'মিয়ান-তিয়ান' ও 'পাকিস্তানি' বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিঃসন্দেহে, এই মন্তব্যগুলো অশোভন। তবে এটি অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধ নয়।’

শীর্ষ আদালত আরও জানায় যে অভিযুক্তের কোনও কার্যকলাপ শান্তিভঙ্গের পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন কোনও প্রমাণ নেই।

আদালত জানায়, স্পষ্টতই, অভিযুক্ত ব্যক্তি কোনও হামলা বা বলপ্রয়োগ করেননি, যা ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারার (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য হামলা বা বলপ্রয়োগ) শর্ত পূরণ করে।  

/এস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু