ভারতের সংসদে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি

রক্তিম দাশ, কলকাতা
১৮ মার্চ ২০২৫, ১২:০৫ আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:০৫

বই নিয়ে বিতর্কের জেরে একসময় জন্মস্থান ছাড়তে হয়েছিল বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তিনি। ১৮ বছর আগে এখানেও একটি বইয়ের জন্য চরম বিতর্কের মুখে পড়তে হয় সেই লেখিকাকে। ২০০৭ সালে কলকাতাও ছাড়তে হয় তাকে। আপাতত দিল্লিতে রয়েছেন সেই বাঙালি লেখিকা। এবার তাকে কলকাতায় ফেরানোর দাবি তুললেন ভারতের রাজ‍্যসভার বিজেপি সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

সোমবার (১৭ মার্চ) ভারতের সংসদে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর প্রসঙ্গ তোলেন বিজেপি সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। তার আরজি, উপযুক্ত নিরাপত্তা দিয়ে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফেরানো হোক।

তসলিমাকে কলকাতা-ছাড়া করার জন্য এদিন কংগ্রেসের দিকে আঙুল তোলেন শমীক। সেই সময় পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় থাকা বামেদেরও এদিন আক্রমণ করেন বিজেপি সংসদ সদস্য। তিনি বলেন, ‘বামেদের বন্ধুরা সেদিন চুপ ছিলেন।’ একইসঙ্গে তৃণমূল কংগ্রেস কেন কোনও চেষ্টা করলো না, সেই প্রশ্নও তুলেছেন শমীক।

এদিন এমপি শমীক বলেন, ‘তসলিমা নাসরিন কলকাতাকে ভালবাসেন। তিনি কলকাতায় থাকতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান।’

গত বছরের জুলাই মাসে ভারতে থাকা রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তসলিমা নাসরিনের। পরে মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে তসলিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন। সেই দাবি মেনে রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। তবে ২০০৭ সালের পর আর কলকাতায় ফেরা হয়নি তসলিমার। তার লেখা ‘দ্বিখণ্ডিত’ বইটি নিয়ে সেই সময় তৈরি হয় বিতর্ক। তার জেরেই তসলিমার বিরুদ্ধে বিক্ষোভ হয় পশ্চিমবঙ্গে।

/ইউএস/
সম্পর্কিত
পাকিস্তানের ‘হানিট্র্যাপে’ ভারতের নৌসেনা, গুপ্তচরবৃত্তির সন্দেহে নজরদারিতে ১৩ সদস্য
বাসেই মিলবে বিমানের মতো সেবা, রয়েছে হোস্টেস ও ব্যক্তিগত বিনোদন
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই