বারাসাত বিদ্রোহের নায়ক তিতুমীরের বংশধরকে মারধর

রক্তিম দাশ, কলকাতা
২১ এপ্রিল ২০২৫, ২২:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২২:৪১

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া নারকেলবাড়িয়া এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা শহীদ তিতুমীরের বংশধর সৈয়দ মীর মদত আলিকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে। সোমবার সকালে এই হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, সকালে মোটরবাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রবীণ সৈয়দ মীর মদত আলি। এমন সময় পিছন থেকে এক ভারসাম্যহীন ব্যক্তি তাকে লোহার রড দিয়ে আক্রমণ করে। এলোপাতাড়ি আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে যান তিতুমীরের এই বংশধর। 

অলঙ্করণ: ছাড়পত্র ডট কম

স্থানীয়রা ওই হামলাকারীকে আটক করে বাদুড়িয়া থানার পুলিশের হাতে সোপর্দ করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন দাদু। হঠাৎ ওই মানসিক ভারসাম্যহীন লোকটি তাকে রড দিয়ে মারতে শুরু করে। কেন মারল তা আমরা জানি না। তবে ওই ব্যক্তি সম্পর্কে এলাকার সবাই জানে যে তার মানসিক সমস্যা আছে। 

উল্লেখ্য, মীর নিসার আলী তিতুমীর ১৮৩১ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বারাসত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বাঁশের কেল্লা নামে পরিচিত তার প্রতিরোধ ঘাঁটি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে আছে। 

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী