মহারাষ্ট্রে বাঘের আক্রমণে প্রাণ গেলো ৪ নারীর

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ১৫:৪৩আপডেট : ২২ মে ২০২৬, ১৫:৪৩

মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় শুক্রবার সকালে বাঘের হামলায় চার নারী নিহত হয়েছেন। কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা এই বন্যপ্রাণীর আক্রমণের শিকার হন বলে একজন বন কর্মকর্তা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বন কর্মকর্তারা জানান, জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীদের একটি দল বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। এই পাতাগুলো মূলত বিড়ি তৈরির প্রাকৃতিক মোড়ক হিসেবে ব্যবহৃত হয়। তারা যখন পাতা সংগ্রহে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একটি বাঘ তাদের ওপর হামলা চালায় এবং চারজনকেই মেরে ফেলে।

নিহত নারীরা হলেন কাভাদাবাই মোহুরলে (৪৫), অনিতাবাই মোহুরলে (৪০), সুনিতা মোহুরলে (৩৮) এবং সংগীতা চৌধুরী (৫০)। তারা সবাই গুঞ্জেওয়াহি গ্রামের বাসিন্দা।

তবে বাঘটি এই চার নারীকে একই স্থানে ও একই সময়ে নাকি ভিন্ন ভিন্ন স্থানে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

চন্দ্রপুর সার্কেলের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আর এম রামানুজন জানান, খবর পাওয়ার পরপরই বন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক সুরতহাল শেষ হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

/এএস/
সম্পর্কিত
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ