নারীরা মন্দিরে গেলে ধর্ষণ বাড়বে!

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১৮:৪২ আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৮:৪৬

আদালতের নির্দেশে মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিন্দু নেতা স্বরূপানন্দ র পর এবার নতুন তত্ত্ব দিলেন এক হিন্দু নেতা। তার মতে, যদি নারীরা মন্দিরে যায় তাহলে নাকি ধর্ষণের ঘটনা বেড়ে যাবে! সোমবার দ্বারাকা-শারদা পীঠের শংকরাচার্য স্বামী স্বরুপানন্দ সরস্বতী এ কথা বলেন।
স্বরুপানন্দ বলেন, নারীরা শনি মন্দিরের দেবালয়ে প্রবেশ করবেন। মন্দিরে শনির পূজা করবেন নারীরা। এর মধ্য দিয়ে, শনির চোখ পড়বে নারীদের ওপর। এতে নারীদের ধর্ষণের ঘটনা বেড়ে যাবে।
আরও পড়ুন: কেরালার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০৬, চলছে উদ্ধারকাজ
বোম্বের হাইকোর্টের আদেশ ও মানবাধিকার কর্মীদের আন্দোলনের মুখে ৪০০ বছরের ঐতিহ্য ভেঙে কর্তৃপক্ষ গত সপ্তাহে নারী ও পুরুষ উভয়কেই মন্দিরের দেবালয়ে প্রবেশের অনুমতি দেয়।
এই সিদ্ধান্তের পর সাপ্তাহিক ছুটির দিনে ট্রুপ্তি দেশাইয়ের নেতৃত্বে ভূমাতা ব্রিগেডের ক্যাডাররা মন্দিরের দেবালয়ে পূজা করেন।

এ সংক্রান্ত আরও খবর: অবশেষে নারীদের জন্য সেই মন্দিরের দরজা উন্মুক্ত
এর একদিন আগে ৯৪ বছরের এই হিন্দু নেতা টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, নারীদের শনি মন্দিরের দেবালয়ে প্রবেশ করা উচিত হবে না। এতে নারীদের দুর্ভাগ্য বয়ে আনবে। তিনি বলেন, শনি হচ্ছে পাপের গ্রহ। তার পূজা করার ফলে নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়বে।

উল্লেখ্য, গত বছর থেকে নারীদের প্রবেশ নিয়ে মহারাষ্ট্রের আহমেদনগর এলাকার শনি শিঙ্গনাপুর মন্দির আলোচনায় আসে। ওই বছর এক নারী কৌশলে মন্দিরটিতে প্রবেশ করে পূজা করলে এক পুরোহিত মন্দিরকে ‘শুদ্ধ’ করতে বড়সড় যজ্ঞের আয়োজন করেন। নারীর প্রতি বৈষম্যমূলক এই প্রথার প্রতিবাদ জানিয়ে ‘ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড’ জানুয়ারিতে ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় কয়েকশ নারী খালি পায়ে মন্দিরের দিকে রওনা হলে অনেক দূরেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সংগঠনটি আদালতের আশ্রয় নেয়।

এ সংক্রান্ত আরও খবর:  ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ে আবারও উত্তেজনা
১ এপ্রিল ওই মামলার রায়ে মুম্বাই হাই কোর্ট বলেছে, মন্দিরে প্রবেশ করা নারীদের মৌলিক অধিকার এবং সরকারকে (নারীদের) এই অধিকার রক্ষা করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও মুম্বাই হাই কোর্টের এ আদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। নারীদের মন্দিরে প্রবেশে বাধা দিলে ছয় মাসের কারাদণ্ডের বিষয়েও সতর্ক করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
৩০ বছর পর এক ফোন কলের সূত্র ধরে ধরা পড়লো খুনের আসামি
সর্বশেষ খবর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
আরিচা ঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, পুলিশ বলছে ‘শর্টসার্কিট’
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল