মণিপুরে ফের সহিংসতা: ৫ জনের প্রাণহানি, বাড়ি-দোকান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক 
১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:২০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং ও উখরুল জেলায় নতুন করে শুরু হওয়া সহিংসতায় শনিবার অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় কামজং জেলার চাসাদ এলাকায় ১০টি বাড়ি ও ২০টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়।

সম্প্রতি রাজ্যে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সহিংসতা ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে শনিবার সন্ধ্যা ৬টা থেকে কাংপোকপি জেলাজুড়ে ২৪ ঘণ্টার বন্ধের বা টোটাল শাটডাউনের ডাক দিয়েছে কমিটি অন ট্রাইবাল ইউনিটি (সিওটিইউ)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কামজং জেলার চাসাদে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর গুলিতে মাইকেল নগামমিনলেন হাংখিপ (২৩) নামে এক তরুণ নিহত হন। অন্যদিকে উখরুল জেলার ইয়াওলেন এলাকায় অতর্কিত হামলায় সন্দীপ রাই (৪০) নামে এক গাড়িচালককে গুলি করে হত্যা করা হয়। এর আগে শুক্রবার রাতে চাসাদে গুলিতে প্রাণ হারান ডমখোনই তুথাং নামে ৫ সন্তানের জননী এক কুকি নারী।

এছাড়া শনিবার সকালে কামজং জেলার মণিপুর-মিয়ানমার সীমান্তবর্তী নিংচৌ গ্রামে সশস্ত্র হামলায় নাগা সম্প্রদায়ের দুই গ্রামবাসী নিহত হন। নিহতরা হলেন- ঙাচানসো নিংশেন (৩৫) ও লাইশিশান লাইশাদাং (৪৮)। এ নিয়ে দুই জেলার সাম্প্রতিক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়াল।

সহিংসতার জেরে চাসাদ পুলিশ গেট জংশনের ৪০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করে ৫ বা ততোধিক মানুষের জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ করেছে কামজং জেলা প্রশাসন।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, একদিনেই রাজ্যে সাতজনের মৃত্যু হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভারত-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানান তিনি।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সর্বশেষ খবর
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
কন্যাশিশুর সুরক্ষা: ঝুঁকি কি শুধু দরিদ্র পরিবারের?
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
আদালতের নির্দেশে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির ৩ নেতা
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?