আশঙ্কাজনক আরও ২০ জন

জাপানের প্রতিবন্ধী সেবাকেন্দ্রে হামলাকারীর আত্মসমর্পণ

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ০৮:২৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০৮:২৮

জাপানের প্রতিবন্ধী সেবাকেন্দ্রে হামলাকারীর আত্মসমর্পণ জাপানের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরি হাতে হামলা চালানো ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে চালানো ওই হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের

জাপান টাইমসের খবরে বলা হয়েছে, কানাগাওয়া পুলিশ সাতোশি উয়েমাতসু নামে ২৬ বছরের ওই হামলাকারীকে গ্রেফতার করেছে। উয়েমাতসু নিজেই সুখুই পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার ভোর ৩ টার দিকে আত্মসমর্পণ করে হামলাকারী বলেন, আমি এটা করেছি।

হামলাকারী পুলিশকে আরও বলেন, প্রতিবন্ধীরা না থাকলেই ভালো।

পুলিশ জানিয়েছে, উয়েমাতসু শহরের সাগামিহারার সেবাকেন্দ্রের একজন সাবেক কর্মী এবং শহরেই তিনি বসবাস করতেন। আত্মসমর্পণের সময় তার ব্যাগে একাধিক ছুরি, ধারালো টুল ছিল। এর মধ্যে বেশ কয়েকটি রক্তাক্ত ছিল।

এ সম্পর্কিত আরও খবর- জাপানে একজনের ছুরিকাঘাতে নিহত ১৯, আহত ২৪

খুনের উদ্দেশ্য ও অননুমোদিতভাবে একটি ভবনে প্রবেশের প্রাথমিক অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সুখুই ইমায়াইউরি এন (সুখুই লিলি গার্ডেন) প্রতিবন্ধী সেবাকেন্দ্রে সোমবার রাত আড়াইটায় ছুরিকাঘাতের ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুনাগাওয়া গভর্নর ইউজি কুরিওয়া নিহত ও তাদের পরিবারের প্রতি শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন।

নিহতদের পরিবার ও আহতদের যে কোনও ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উয়েমাতসু এই প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ২০১২ সালের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করেছেন। কেন তিনি চাকরি ছেড়ে দেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে ছুরি নিয়ে এক ব্যক্তির চালানো ‘তাণ্ডবে’ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে ২০ অবস্থা আশঙ্কাজনক। সূত্র: দ্য জাপান টাইমস।

/এএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম