আসিয়ানের সঙ্গে বিস্তৃত সহযোগিতার অঙ্গীকার জাপানের

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ২০:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৩৮

জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে আসিয়ানের সঙ্গে বিস্তৃত সহযোগিতার অঙ্গীকার করেছে জাপান। বুধবার আসিয়ান সম্মেলনে দেওয়া ভাষণে এমন অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড।

ভার্চুয়াল এই সম্মেলনের মিয়ানমার ছাড়া আসিয়ানের বাকি সবকটি দেশ অংশ নেয়।

সম্মেলনে একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল বাস্তবায়নের প্রচেষ্টা বলিষ্ঠভাবে এগিয়ে নেওয়ার তাগিদ দেন জাপানের প্রধানমন্ত্রী। এ ইস্যুতে আসিয়ান সদস্যদের সঙ্গে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

কিশিদা ফুমিও বলেন, টিকার মধ্য দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে আসিয়ানের চালানো যুদ্ধে সাহায্য করতে এবং নিম্ন তাপমাত্রার একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে আসিয়ানকে ২৮ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছে জাপান।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী