এক কাঁকড়ার দাম ৫০ লাখ!

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ২২:২৫আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২৩:৪৩

জাপানে বিশাল আকৃতির একটি পুরুষ তুষার কাঁকড়ার দাম উঠেছে ৫০ লাখ ইয়েন বা প্রায় ৪৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৭ লাখ ৮১ হাজার ৩৮৫ টাকা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জাপান সাগরের উপকূলে অবস্থিত কানাযাওয়া বন্দরের একটি বাজারে শীতকালীন সুস্বাদু খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানেই এই দাম উঠে।

ইশিকাওয়া জেলার মৎস্যজীবি সমিতি বিশাল আকৃতির পুরুষ তুষার কাঁকড়া বাছাই করে সেগুলোকে একটি নতুন ব্র্যান্ড নামের অধীনে বিক্রি করছে।

শনিবার ৫৮ টন কাঁকড়া ধরা পড়লেও মাত্র একটি কাঁকড়া ছয়টি মানদণ্ডের সবগুলো পূরণ করতে সক্ষম হয়। এটির ওজন ছিল দেড় কেজি এবং খোসাসহ ১৪ দশমিক ৫ সেন্টিমিটার দীর্ঘ ছিল।

স্থানীয় উষ্ণ প্রস্রবণের সরাইখানা পরিচালনাকারী একটি কোম্পানির প্রধান পাচক নিলামটি জিতে নেন।

টোকিওতে প্রতিবছরই শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের নিলামে একটি কাঁকড়া বিক্রি হয় রেকর্ড ৪৬ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৯ লাখ ৪৫ হাজার ৬০০ টাকায়। সূত্র: এনএইচকে।

/এমপি/
সম্পর্কিত
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার