শিনজো আবের নিরাপত্তায় ত্রুটি ছিল: স্থানীয় পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১৮:২২আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৮:২২

আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তায় ‘অনস্বীকার্য’ ত্রুটি ছিল। শনিবার পশ্চিমাঞ্চলীয় নারার স্থানীয় পুলিশ প্রধান একথা স্বীকার করেছেন। এই অঞ্চলেই শুক্রবার নির্বাচনি প্রচারণায় ভাষণ দেওয়ার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু বরণ করেন আবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জাপানে বন্দুক সহিংসতা বিরল এবং কঠোর অস্ত্র আইন থাকার কারণে স্থানীয় নির্বাচনি প্রচারের আয়োজনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই শিথিল থাকে। তবে জাপানে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আবের গুরুত্বের বিবেচনায় অনেকেই প্রশ্ন তুলছেন, তার নিরাপত্তা ব্যবস্থায় অনেক বেশি শিথিলতা ছিল।

নারা অঞ্চলের পুলিশ প্রধান টমোয়াকি ওনিজুকা শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী আবের নিরাপত্তা পদক্ষেপ ও পাহারায় অনস্বীকার্য সমস্যা ছিল বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, নিবিড় তদন্তে কী ঘটেছে তা তুলে আনাই এখন জরুরি।

আবের নিরাপত্তা পরিকল্পনায় ত্রুটির বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি। তবে বলেছেন, তিনি দায়বোধ করছেন।

টমোয়াকি ওনিজুকা বলেন, আঞ্চলিক পুলিশ প্রধান হিসেবে অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষার জন্য আমি দায়ী। নিরাপত্তা কাঠামো ও পাহার পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ আমিই গ্রহণ করি।

আবেগে কেঁপে ওঠা কণ্ঠে তিনি আরও বলেন, ১৯৯৫ সালে পুলিশ কর্মকর্তা হওয়ার পর থেকে আমার চাকরিজীবন ২৭ বছরের বেশি। চাকরিরত অবস্থায় এর চেয়ে বড় অনুতাপের ও দুঃখের আর কিছু নেই।

 

/এএ/
সম্পর্কিত
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় উল্লাস, মিষ্টি বিতরণ
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন