মেক্সিকোয় সেনা-বেসামরিক বন্দুকযুদ্ধে নিহত ১৫

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ০৩:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৩:০৪

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতে নিরাপত্তাবাহিনী ও সশস্ত্র বেসামরিক নাগরিকদের মধ্যে বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। রাজ্যটির সরকারি নিরাপত্তাবাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ জানান, ইগুয়ালা শহরের কাছে তেপোচিকা পৌর এলাকায় বন্দুকযুদ্ধে ১৪ বেসামরিক ও ১ সেনা সদস্য নিহত হয়েছে।

মেক্সিকোয় সেনা-বেসামরিক বন্দুকযুদ্ধে নিহত ১৫

এই ইগুয়ালা শহরেই ২০১৪ সালে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। একদিন পূর্বে প্রতিবেশী মিশোকান রাজ্যে সন্দেহভাজন অপরাধচক্র ১৩ পুলিশ সদস্যকে হত্যা করে। মিশোকান ও গুয়েইরেরো রাজ্য মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ এলাকা।

মেক্সিকোর বামপন্থী প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর পুলিশ নিহতের ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি মাদক সহিংসতা দমনে নিজের কৌশল সঠিক বলে দাবি করেছেন।

২০০৬ সালে মাদক চক্রের সঙ্গে লড়াইয়ের জন্য সরকার সেনাবাহিনী মোতায়েন করে।

এক সংবাদ সম্মেলনে লোপেজ ওব্রাডোর বলেন, আমরা আমাদের কৌশল নিয়ে এগিয়ে যাব। আমি আশাবাদী। আমি আশা করি দেশে আমরা শান্তি অর্জন করব। এটি একটি প্রক্রিয়া। আমরা এগিয়ে যাচ্ছি।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি