করোনা: চিলিতে ৯০ দিনের ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা জারি

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২০, ১৬:২৯আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৭:৪৫

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ায় লাতিন আমেরিকার দেশ চিলিতে ৯০ দিনের জন্য জাতীয় ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা ঘোষণা করেছেন সেদেশের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। চিলির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে জনসাধারণের চলাফেরার স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ এবং খাদ্য সরবরাহ ও মৌলিক সুবিধা নিশ্চিত করার অভাবনীয় ক্ষমতা পেলো সরকার। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

করোনা: চিলিতে ৯০ দিনের ‘দুর্যোগপূর্ণ’ অবস্থা জারি

ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণার মধ্য দিয়ে দেশটির বৈষম্যবিরোধী বিক্ষোভকারীদের দমন করা হবে। ২০১৯ সালের শেষের দিকে কয়েক দফায় হওয়া এ বিক্ষোভ মার্চের শুরুর দিকে আবার নতুন করে শুরু হয়েছিল।                                                                                                             

লা মোনেডা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে দেওয়া বক্তৃতায় চিলির প্রেসিডেন্ট জাতীয় দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, ‘সামনের পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্য নিয়ে এ দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করা হয়েছে।’ 

পিনেরা জানান, তার দেশে এখন পর্যন্ত ২৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। কারও মৃত্যু হয়নি। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল ও সীমান্ত বন্ধ করে দিয়েছে চিলি। গণজমায়েত সীমিত করা হয়েছে।

চিলির প্রেসিডেন্টের দাবি, দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণার কারণে হাসপাতালগুলোতে বেশি করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ওষুধের সরবরাহ চেইনগুলোকে সুরক্ষা দেবে এবং সরকার কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা কার্যকর করতে পারবে।

একজন সামরিক কর্মকর্তা ৯০ দিনের জন্য ঘোষিত জাতীয় দুর্যোগপূর্ণ অবস্থা তত্ত্বাবধান করবেন। করোনা পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও বেশি করে কড়াকড়ি আরোপ হতে পারে।

পিনেরা জানান, তার দেশে এখন পর্যন্ত ২৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে কাউকে এখনও প্রাণ হারাতে হয়নি। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্কুল ও সীমান্ত বন্ধ করে দিয়েছে চিলি। গণজমায়েত সীমিত করা হয়েছে।

 

/এফইউ/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম