চীনের দুটি ভ্যাকসিন অনুমোদন দিলো মেক্সিকো

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১২

মেক্সিকোর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা চীনের দুটি কোম্পানির উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। বুধবার অনুমোদন পাওয়া ভ্যাকসিন দুটি হলো ক্যানসিনো ও করোনা ভ্যাক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মহামারি মোকাবিলায় ভ্যাকসিন দুটি প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মেক্সিকোর উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গাটেল।

এক সংবাদ সম্মেলনে লোপেজ-গাটেল বলেন, উভয় ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

চীনের ক্যানসিনো ও করোনা ভ্যাক ছাড়াও মেক্সিকো ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে।

গত বছর ডিসেম্বরে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেয় মেক্সিকো। পরে চিলি ও কোস্টা রিকাতেও অনুমোদন দেওয়া হয়। তবে এখন পর্যন্ত মেক্সিকোতে শুধু স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের আমেরিকান-জার্মান ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

জানুয়ারিতে ব্রিটিশ-সুইডিশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালান দেশটিতে পৌঁছেছে। মার্চ মাসে পুরো লাতিন আমেরিকায় ভ্যাকসিন পৌঁছাবে।

মেক্সিকোর সরকারি পরিসংখ্যান অনুযায়ী করোনায় ১ লাখ ৭০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি