এবার মেক্সিকোতে বাড়ি গিলে খেতে যাচ্ছে রহস্যময় গর্ত!

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ২০:৩৫আপডেট : ০৩ জুন ২০২১, ২০:৩৫

মেক্সিকোতে দেখা মিলেছে বিশালাকৃতির গর্ত। ৬০ মিটার প্রশস্ত ওই রহস্যময় গর্ত নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে ব্যাপক কৌতূহল জন্মেছে। দেশটির দক্ষিণ-পূর্বের পুয়েবলা রাজ্যে এমন ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি মাঠের মাঝে গোলাকৃতির গর্ত তৈরি হয়েছে। এতে আশপাশে থাকা জনবসতি হুমকির মুখে পড়েছে। গর্তটির পাশেই একটি বাড়ি থাকায় সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের।

এক সংবাদ সম্মেলনেও বিষয়টি নিশ্চিত করেছেন পুয়েবলা রাজ্য গভর্নর মিগুয়েল বার্বোসা হুয়েরাত। তিনি বলেন, একটি বাড়ির পাশে হঠাৎ করেই বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় বাড়ির লোকজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাইনি।

রহস্যময় গর্ত নিয়ে রাজ্যের পরিবেশ বিষয়কমন্ত্রী বেতারিজ মানরিকুই জানান, প্রথম যখন এটি দেখি তখন মাত্র পাঁচ মিটার প্রশস্ত ছিল। পরবর্তী সময়ে তা দ্রুত বৃদ্ধি পায়। এই গর্তটি দুটি কারণে সৃষ্টি হতে পারে, প্রথমত, সেখানে চাষাবাদ করায় ভূমি নরম হয়ে থাকতে পারে। অন্যথায় দীর্ঘদিন পানি উত্তোলনের কারণে এই গর্ত তৈরি হয়েছে। ইতোমধ্যে এই রহস্যজনক গর্ত নিয়ে স্পষ্ট না হতে পারলেও তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

সম্প্রতি তুরস্কেও একই ধরনের বেশ কয়েকটি গর্তের অস্তিত্ব পাওয়া গেছে। যা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে তুর্কি সরকার।

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী