ওমিক্রন: ব্রাজিলের রিওতে নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠান বাতিল

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৪

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার ব্রাজিলের রিও ডি জ্যানেইরো শহরের মেয়র নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠান বাতিল করেছেন। শনিবার টুইটারে মেয়র এডুয়ার্দো পায়েস টুইটারে এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রিও’র মেয়র জানান, মহামারির বিধিনিষেধ নিয়ে তার শহরের চিন্তা-ভাবনা আলাদা হলেও তারা রাজ্যের জারি করা সুপারিশ মেন চলবেন।

টুইটারে তিনি লিখেছেন, আমরা বিজ্ঞানকে শ্রদ্ধা করি। শহরে বৈজ্ঞানিক কমিটি উদযাপনের পক্ষে মত দিচ্ছে কিন্তু রাজ্যের পক্ষ থেকে মানা করা হচ্ছে। তাই এটির আয়োজন হচ্ছে। তাই রিও’র নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হলো।

রিওতে নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠানে দেশ ও বিদেশের লাখো পর্যটক হাজির হন। বিশেষ করে কোপাকাবানা সৈকতে আতশবাজি এই আয়োজনের মূল আকর্ষণ।

এক সংবাদ সম্মেলনে মেয়র পায়েস বলেন, মেয়র ও ব্যক্তিগতভাবে আমি খুব দুঃখিত। রিও’র নিউ ইয়ার উদযাপনের পার্টি বিশ্বের মধ্যে অনন্য ও অতুলনীয়।

করোনাভাইরাস মহামারিতে ব্রাজিলে ৬ লাখ ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটিতে।

মেয়র জানান, অতিরিক্ত কোনও বিধিনিষেধ আরোপ করা হবে না। টিকা নেওয়া পর্যটকরা রিও ডি জ্যানেইরো যেতে পারবেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম