প্রেসিডেন্ট প্রাসাদে হরিণের গুঁতায় প্রাণ হারালেন সেনা সদস্য

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১৬:২৩ আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাসাদের বাগানে একটি হরিণের আক্রমণে প্রাণ হারিয়েছেন দেশটির এক সেনা সদস্য। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হরিণটির শিংয়ের গুঁতায় শরীরে ছিদ্র হওয়ায় মারা গেছেন সার্জেন্ট ভিক্টর ইসাসি।

বিবিসির খবরে বলা হয়েছে, হরিণটি প্যারাগুয়ের স্থানীয় নয়। রাজধানী আসুনসিয়নের কাছে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের জন্য হরিণটি উপহার পাওয়া।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হরিণটিকে সাধারণত অন্য প্রাণীদের সঙ্গে একটি আলাদা জায়গায় রাখা হয়, যাতে মানুষের কাছে আসতে না পারে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আক্রান্ত হওয়ার আগে হরিণটির দিকে এগিয়ে যান ওই সেনা সদস্য। পরে তাকে একটি সামরিক হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

সেনা মুখপাত্র কর্নেল ভিক্টর উর্দাপিলেটা বলেন, ‘সিকিউরিটি ক্যামেরায় দেখা যাচ্ছে, ওই সার্জেন্ট প্রাণীগুলোর থাকার জায়গায় প্রবেশ করেছে আর নড়াচড়া (হাত তোলা) করেছে, আর তাতেই প্রতিক্রিয়া দেখাতে উসকানি পায় হরিণটি।’

মঙ্গলবার ভোরে আক্রান্ত হওয়ার সময়ে নিয়মিত টহল ডিউটিতে ছিলেন সার্জেন্ট ইসাসি। প্যারাগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের বন্যপ্রাণী বিষয়ক পরিচালক ফ্রেডেরিক বাওয়ার জানান, আক্রমণ করা প্রাণীটি ছিল ভারতের চিত্রা হরিণ।

প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের সরকারি বাসভবনে ২৪ একর জায়গার ওপর বাগান রয়েছে। সেখানে বহু প্রাণীর সঙ্গে ওই হরিণটিও ছিল।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দাবানল, উদ্বেগ আইএমএফের
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বশেষ খবর
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত