কার্গো বিমানের ইরানি ক্রুদের পাসপোর্ট জব্দ করলো আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২২, ১৭:৩৫আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:৩৫

ভেনেজুয়েলার একটি কার্গো বিমানের পাঁচজন ইরানের ক্রুর পাসপোর্ট সাময়িক সময়ের জন্য জব্দ করেছে আর্জেন্টিনা। গত সপ্তাহে কার্গো বিমানটির উড্ডয়নের অনুমতি বাতিল করা হয়। সোমবার কর্মকর্তারা জানান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার একটি চলমান তদন্তের অংশ হিসেবে ক্রুদের পাসপোর্ট জব্দ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আনিবাল ফার্নান্দেজ বলেছেন, সোমবার এক বিচারক নির্দেশ দিয়েছেন বিমানটির ক্রুদের ভ্রমণ নথি অতিরিক্ত ৭২ ঘণ্টার জন্য জব্দ করতে। বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়া গেছে ক্রুদের সঙ্গে কয়েকজনের সঙ্গে বিপ্লবী গার্ডস বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে।

ইরানের বিপ্লবী গার্ডস দেশটির আদর্শিক ও অভিজাত বাহিনী। যুক্তরাষ্ট্র এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞা জারি করেছে।

ফার্নান্দেজ বলেন, রুটিন চেকে দেখা গেছে অনেক কিছুই যৌক্তিক না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাঁচ ইরানি নাগরিককে একটি হোটেলে রয়েছেন।

কর্মকর্তারা প্রথমে বলেছিলেন ক্রুদের পাসপোর্ট নেওয়া হয়েছে এবং তারা যদি নিয়মিত সময়ে দেশ ছাড়ে তাহলে ফিরিয়ে দেওয়া হবে। পরে তদন্তের স্বার্থে এগুলো ৭২ ঘণ্টার জন্য জব্দের নির্দেশ দেয় আদালত।

ভেনেজুয়েলার বোয়িং ৭৪৭ কার্গো বিমানটিতে কারের যন্ত্রাংশ রয়েছে। গত সোমবার আর্জেন্টিনার করডোবা বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। পরে তা প্রতিবেশী উরুগুয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উরুগুয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপর তা বুয়েনস এইরেসের বাইরে এজেইজাতে ফিরে আসে। বিমানটিতে থাকা আরও ১৪ জন ভেনেজুয়েলার নাগরিককে আটক করা হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি