আবে হত্যায় ‘ক্ষুব্ধ’ বলসোনারো, ব্রাজিলে ৩ দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২২, ২১:৪০আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:৪০

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহতের ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। একই সঙ্গে শুক্রবার তিনি নির্দেশ দিয়েছেন ব্রাজিলে তিন দিনের জাতীয় শোক পালন করার জন্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার একটি নির্বাচনি প্রচারণায় ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিনজো অ্যাবে।

বলসোনারো আবেকে ‘একজন অসাধারণ নেতা এবং ব্রাজিলের বড় বন্ধু’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে আবের সঙ্গে একটি ছবিও তিনি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘এমন অন্যায্য নৃশংসার গুরুতর শাস্তি হওয়া উচিত’।

২০১৯ সালে ক্ষমতায় আসার পর বেশ কয়েক বার শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন বলসোনারো। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় জাপানের ওসাকাতে জি-২০ সম্মেলনে অংশ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই একই বছর তিনি পুনরায় জাপান সফর করেন।

বলসোনারো লিখেছেন, আমরা জাপানের পাশে আছি।

উল্লেখ্য, জাপানের বাইরে বিশ্বের বৃহত্তম জাপানি জনসংখ্যা ব্রাজিলে বসবাস করে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী