কিউবার বন্দর পুনর্গঠনে সহায়তা দেবে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ০৯:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:৩৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কিউবার একমাত্র সুপারট্যাংকার বন্দর মাতানজাস পুনর্গঠনে সহায়তার ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান, বন্দরটি পুনর্গঠনে সহায়তা দিতে পারে তার দেশ। গত সপ্তাহে বন্দরটির একটি ট্যাংকারে বজ্রপাত থেকে আগুন ধরে গেলে বন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কিউবা দীর্ঘ দিন ধরে ২৪ লাখ ব্যারেল ধারণক্ষমতার মাতানজাস টার্মিনালের ওপর নির্ভর করে। রাজধানী হাভানা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের এই বন্দরে আমদানি করা তেলের বড় অংশ মজুত রাখা হয়।

ওই বন্দরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দমকল কর্মী পাঠায় মেক্সিকো ও ভেনেজুয়েলা। এসব দমকলকর্মীদের সম্মান জানানোর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, বন্দরটির সুপারট্যাংকার ইয়ার্ড পুনর্গঠনের নকশা প্রণয়নের কাজ শুরু করতে তিনি ভেনেজুয়েলার জ্বালানি মন্ত্রী এবং রাষ্ট্রীয় তেল কোম্পান পিডিভিএসএ এর প্রেসিডেন্টকে নির্দেশনা দিয়েছেন।

মাদুরো বলেন, ‘আমরা ডিজাইন করতে যাচ্ছি কোথায় এটি নির্মিত হবে, কোথায় লোডিং ইয়ার্ড হবে এবং নির্মাণ শুরু করবো’।

কিউবার অপরিশোধিত জ্বালানি আমদানির মূল উৎস ভেনেজুয়েলা। এই বছরের প্রথম সাত মাসে প্রতিদিন ভেনেজুয়েলা থেকে প্রায় ৫৭ হাজার ব্যারেল জ্বালানি আমদানি করেছে কিউবা।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী