আর্জেন্টিনায় ডেঙ্গুর প্রকোপ, মৃত্যু ৪০

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১৭:৩৯আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৭:৪২

মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে ধুঁকছে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চল। এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সরকার। এই জ্বরে আক্রান্ত আরও ৬০ হাজার মানুষ।

নতুন করে সংক্রমণটি এডিস ইজিপ্টি মশার মাধ্যমে ছড়িয়েছে। ২০২০ সালে আর্জেন্টিনায় বড় ধরনের প্রাদুর্ভাবের পর এটিই প্রথম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর সংক্রমণ গত কয়েকদিন বাড়ার পর এখন কিছুটা স্থিতিশীল। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জীববিজ্ঞানী মারিয়ানেলা গার্সিয়া আলবা বলেন, আমাদের দেশে ও বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে মশাটি আরও ছড়াতে পারে। আরও দক্ষিণে চলে যাচ্ছে। আর্জেন্টিনার সীমান্তবর্তী সালতা, তুকুমান এবং জুজুয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে।

মশার উপদ্রোপ থেকে রক্ষায় জনসাধারণকে মশাবিরোধী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দরজা ও জানালায় মশারির জাল দেওয়া এবং পোকামাকড় প্রতিরোধক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়েও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
 
ডেঙ্গু রোগটি ভাইরাসজনিত। ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর। ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের