হাঙরের পাখনার সবচেয়ে বড় চালান ব্রাজিলে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৩, ১৪:৫৯আপডেট : ২১ জুন ২০২৩, ১৫:১৫

প্রায় ২৯ টন অবৈধ হাঙরের পাখনা’র চালান জব্দের দাবি করেছে ব্রাজিল। এটিকে বিশ্বের সবচেয়ে বড় চালান বলছে দেশটির সরকার। যা এশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছিল। মঙ্গলবার (২১ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা ‘ইবামা’ ধারণা করছে, প্রায় ১০ হাজার নীল প্রজাতির হাঙর এবং শর্টফিন মাকো হাঙর শুধু পাখনা হারানোয় মারা গেছে। গত মাসে এই দুই প্রজাতিকে ব্রাজিলের বিপন্ন তালিকায় যুক্ত করে দেশটির সরকার।

ইবামার পরিবেশ সুরক্ষা বিষয়ক পরিচালক জেইর স্মিট এক বিবৃতিতে দাবি করেছেন, ‘চালানটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড়।’

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ব্রাজিলে হাঙর মাছ ধরা নিষিদ্ধ।

ব্রাজিলে বিপন্ন প্রজাতির প্রাণি ও উদ্ভিদ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার প্রশাসন। অবৈধভাবে হাঙর হত্যা, বন উজাড় করে পরিবেশে বিপর্যয়ের জন্য পূর্বসূরি জইর বলসোনারার সরকারকে দায়ী করা হচ্ছে।

বিপুল পাখনা জব্দের ঘটনায় সান্তা ক্যাটারিনা রাজ্যের একটি রফতানিকার কোম্পানিকে দায়ী করেছে প্রশাসন। যদিও জড়িতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের